‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে শেষ ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালালেও নেতানিয়াহুকে ‘এখনো ভালোবাসেন’ বলে জানান বাইডেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের মধ্যে এ কথা হয়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন। যার একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। এ স্মৃতিকথায় নেতানিয়াহুর সঙ্গে হওয়া সেই কথোপকথনটি উল্লেখ করেছেন বাইডেন।
নেতানিয়াহুকে শেষ ফোনালাপে বাইডেন বলেন, “আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি জানেনও না আমি আপনাকে কতটা পছন্দ করি। আমি জানি অনেক বিষয় নিয়ে আমরা ভিন্নমত পোষণ করেছি। কিন্তু আপনি জানেন, আমি আপনাকে এখনো ভালোবাসি প্রিয় ভাই।”
এমনকি যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুকে ভালো মানুষ হিসেবেও উল্লেখ করেন বাইডেন। তিনি নেতানিয়াহুকে বলেন, “আমি জানি না আপনি কীভাবে এগুলো সব করেছেন। আমি মনে করি পরবর্তীতে আমার সামনে যদি কোনো কঠিন বিষয় আসে, আমি আপনার কথা স্মরণ করব। আপনি একজন ভালো মানুষ। আমি আপনাকে সমর্থন করি। আপনি যা করেছেন তার জন্য অনেক বেশি সাহস প্রয়োজন ছিল।”
এদিকে নিজের ‘প্রমিজ মি আমেরিকা’ নামে এ স্মৃতিকথার অন্য একটি অংশে নেতানিয়াহুর সমালোচনা করেছেন বাইডেন। এতে তিনি বলেছেন, নেতানিয়াহু তাকে গাজার বেসামরিক সাধারণ মানুষের ওপর গণহত্যা বন্ধ করা নিয়ে কথা দিয়েছিলেন, তিনি এ নিয়ে ব্যবস্থা নেবেন। তবে নেতানিয়াহু আর তার কথা রাখেননি।
সূত্র: জেরুজালেম পোস্ট
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191529