গাংনীতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
ভাঙচুর ও অগ্নিসংযোগসহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাংনী পৌর বিএনপির উদ্যোগে লাঠি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকালে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে মিছিলটি হাসপাতাল বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমন প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191526