নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী, সন্ত্রাসবিরোধী ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার সাতজন, মাদকসেবী চারজন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত দুইজন রয়েছেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন মো. মাজহারুল ইসলাম সোহাগ (৩৮), হাসমত আলী (৪৫), মো. ইসমাইল (১৯) ও মো. শফিকুল ইসলাম (৪৫)।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাতজন হলেন- মো. কবির হোসেন (৩৮), মো. শরিফুল ইসলাম সিফাত (২৮), মো. শরিফ হোসেন মমিন (২৭), আজাদ হোসেন ওরফে বাবু (২৮), মো. মিলন হোসেন (২৮), মো. মিনহাজুর রহমান রায়হান (২৭) ও মো. রুহুল আমিন (২৯)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী বা কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- মো. সাকিব খান (৩০), মো. হিমেল (২৮) ও আবুল হাশেম (৫৫)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে সাকিব খান সোনারগাঁ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, হিমেল নোয়াগাঁও ইউনিয়নের আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য এবং আবুল হাশেম সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে পরিচিত। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গাফ্ফার মিয়া ও শরীফকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191493