যশোরে মাছের ঘের থেকে কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার

যশোরে মাছের ঘের থেকে কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলায় একটি মাছের ঘের থেকে আনছার গাজী (৬৫) নামে এক কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মোমিনপুর গ্রামের মুথুর বিলের ওই ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনছার গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি মোমিনপুর গ্রামের মুথুর বিল এলাকায় এরশাদ আলির মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা বুধবার সকালে ঘেরের পানিতে আনছার গাজীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে কীভাবে আনছার গাজীর মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191490