বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মৃত ফজল রহমানের ছেলে ও খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম (৫৩), আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ও আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান (৫০) এবং একই ইউনিয়নের খোদাবন্দ বালা গ্রামের খোরশেদ আলীর ছেলে ও শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফেরদৌস হোসেন (২৮)।

শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191463