গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মফস্বল ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণা করার চেষ্টা করা হচ্ছে।  শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191454