ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে বাসভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191446