কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির ৭ পদে চাকরির সুযোগ

কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির ৭ পদে চাকরির সুযোগ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৭ নভেম্বর সকাল ১০টায়, চলবে ৭ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

এক নজরে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মস্থল: বগুড়া জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
  • বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191433