চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী নৈশকোচে মিলল ২টি বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলি ও ২ ম্যাগাজিন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি নৈশকোচে তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এসআরবি জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কোচটি তল্লাশি করে একটি ফলের কার্টনে কাপড় দিয়ে মোড়ানো ওইসব অস্ত্র পাওয়া যায়।
কোচযাত্রীদের বরাত দিয়ে এসআরবি আরও জানায়, এসআরবির চেকপোস্টের বিষয়টি জানতে পেরে সন্দেহভাজন এক যাত্রী কোচটি চেকপোস্টে পৌঁছানোর পূর্বেই কোচ ছেড়ে কৌশলে পালিয়ে যায়। কোচের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে কোচে উঠেছিল। তবে তাৎক্ষণিক ওই যাত্রীর কোন নাম-ঠিকানা বা পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এসআরবি-৫ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জব্দ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা করা হয়েছে। এছাড়া পলাতক ওই ব্যক্তির পরিচয় শনাক্ত ও আটকে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191422