বগুড়ায় ৪ কোটি টাকার মসলা কিনে প্রতারণা, ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার মসলা কিনে আত্মসাতের মামলায় মামলার প্রধান আসামি মো. সুজন আলী (৪৮)কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত পোনে ১১ টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মো. আরফিুল ইসলোমের নেতৃত্বে ডিবির একটি টিম সিরাজগঞ্জ সদরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠনো হয়। এরপর বিচারক শুনানি শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
ডিবির এসআই আরিফ জানান, ধৃত সুজন আলী প্রতারণা ও আত্মসাত অভিযোগে দায়ের করা হাফডজন মামলার আসামি। তিনি ফতেহ আলী বাজারের কয়েকজন মসলা ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকার জিরা ও মসলা নিয়ে আত্মসাত করেন।
এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েও আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতারণা ও আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে ৫টি মামলা আছে। তিনি সিরাজগঞ্জে সদরে আত্মগোপন করে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তার বিরুদ্ধে চলতি বছরের ১৬ নভেম্বর (সোমবার) বগুড়া সদর থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন মসলা ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (অপু)। তিনি বগুড়া মহানগরের কাটনারপাড়ার কাজীখানা লেনে বসবাস করেন।
মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন মেসার্স রংপুর ট্রেডার্স নামে তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। প্রোঃ শান্তা এন্টারপ্রাইজ নামে ধৃত মোঃ সুজন আলীরও একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। সুজন আলীর আদিবাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চর কাওয়াক গ্রামে হলেও তিনি সিরাজগঞ্জ সদরে থানাপাড়া মিলন মোড় এলাকায় মোজাম্মেল এর বাড়ির ৪র্থ তলায় ভাড়া বাসায় বসবাস করেন।
তার সাথে তার ব্যবসায়িক লেনদেন ছিল। তিনি সরল বিশ্বাসে টাকা বাকি রেখে তার সাথে মসলার লেনদেনের ব্যবসা শুরু করেন। সেইসুবাদে গত ২০২৪ সালের ১৭ মার্চ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত বগুড়া মহানগরের বাদুড়তলায় মাল গুদাম লেনে নিউ বগুড়া ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসসহ অন্যান্য পার্সেল এর মাধ্যমে মোট ৪ কোটি পাঁচ লাখ ৩ হাজার ৫শ’ টাকার মসলা প্রদান করেন।
যা নিউ বগুড়া ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস ঢাকা শাখার সুমন আলী চর কাওয়াক, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ, এ/পি নিউ বগুড়া ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস, চাঁন সরদার কোল্ড ষ্টোর গলি, ছোট কাটারা ইমামগঞ্জ, ঢাকা এর মাধ্যমে গ্রহণ করেন। উক্ত মসলার মূল্য হতে ফেরত মসলা ও আসামির সাথে মসলার ব্যবসায় উক্ত ট্রান্সপোর্ট ও বিভিন্ন পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময় মসলা ক্রয় বাবদ ৬৬ লাখ ৫৮ হাজার ৪শ’ টাকা বাকি হয়।
কিন্ত আসামি সুজন আলী ও অন্য আরেক ব্যবসায়ীর কাছে মসলার বাকি টাকা চাইলে কালক্ষেপন করতে থাকে। মোবাইল ফোন রিসিভ করেন না। আবার মোবাইল ফোন রিসিভ করলেও সুজন আলী পাওনা টাকা দিবেন না বলে জানান এবং বিভিন্ন ভয়ভীতি দেখান। এক পর্যায়ে টাকা দেয়ার জন্য সিরাজগঞ্জে যেতে বললে তিনি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ যান। সেখানে আসামিরা তার পাওনা টাকা দেয়ার কথা বলেও দেয়নি।
এরপর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বিকেল ৪ টা ৩৫ মিনিটে বগুড়া মহানগরের ফতেহ আলী মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠান রংপুর ট্রেডার্স এর মধ্যে সাক্ষীদের সামনে মোবাইল ফোনের মাধ্যমে পাওনা টাকার কথা জানালে আসামি সুজন আলী তার পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করে।
এতে আসামি সুজন আলী ও অভিযুক্ত অন্য আসামি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছে। পরে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে পুলিশ প্রধান আসামি সুজন আলীকে গ্রেফতার করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191421