কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা আটক
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার রাত বারোটা ও আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন- ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহাম্মদ আলী (৪৯)।
তিনি বাগভান্ডার গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। অপরজন দক্ষিণছাট গোপালপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)।
তিনি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহাম্মদ আলীকে সোমবার রাত বারোটায় বাজার এলাকা থেকে এবং আয়নাল হককে মঙ্গলবার ভোরে বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি এম আর সাঈদ জানান, এরা নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তভুক্ত আসামি। এদেরকে আটকের পরম মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191415