নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের এই ঘটনা ঘটে।
পুকুর মালিক বাহাদুর আলী জানান, প্রতিদিনের মতো গত রোববার সন্ধ্যা ৭টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি যান। পরদিন গতকাল সোমবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান, মাছগুলো মরে পানির ওপরে ভাসছে।
কে বা কারা পরিকল্পিতভাবে বিষ দিয়ে তার পুকুরে মাছের ক্ষতি করেছে, তা এখনও নিশ্চিত হতে পারিনি। এই ব্যাপারে রাণীনগর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন। জড়িতের খুব তাড়াতাড়ি বের করে আইনের আওতায় আনা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191414