ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে অভিমান করে সুরেন বর্মন (৫০) নামে ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। গত সোমবার এই ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, পরিবারের নারী সদস্যদের মধ্যে ঘাস কাটা নিয়ে মনোমালিন্যের জের সবার অজান্তে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন।

পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191412