ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মদসহ আটক ৩

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মদসহ আটক ৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হুমায়ুন কবীর এবং তিন বোতল চোলাই মদ ও অটোভ্যানসহ মো. রহমত ও মো. রাশেদ আলমকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভুল্লি থানার খলিশাকুড়ি ও ভুল্লি বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হুমায়ুনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191409