জয়পুরহাটের ধরঞ্জীতে ৫৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটের ধরঞ্জীতে ৫৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মো: মনিরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

গতকাল সোমবার রাত ৯টায় কড়িয়া বিওপির টহলদল সীমান্ত পিলার ২৭৮/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার তিন রাস্তার মোড়ের দরগা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মনিরুল পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মো: মোফাজ্জেল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করে মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191405