কৃষকদল নেতার বাড়িতে মিলল কোটি টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ!
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ কেজির বেশি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম।
প্রতি কেজি কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসাবে শিবলিঙ্গটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191399