সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
মৌলভীবাজার-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
গত রবিবার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির নেতা মইনুল হক বকুল।
আজ মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191391