রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৮৯ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে ১টি চাপাতি, ১টি দা, ৩টি ককটেল, ২টি বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩৪৯৯পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়,  সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191341