পেছাল পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের তারিখ
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হেসেনের আদালত এ আদেশ দেন। এদিন চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) হাজিরা দেন।
মামলাটি বদলি হওয়ায় নতুন ওই দিন ধার্য করেন বিচারক। এ মামলার অপর দুই আসামি-পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারও আদালতে হাজিরা দেন।
২০২১ সালে ৪ অগাস্ট চিত্রনায়িকার বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় তৎকালিন র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করে সংস্থাটি। এরপর এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান পরীমনি। এরপর ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191322