রান্না মানে কান্না

রান্না মানে কান্না

নারী সংগঠন পরিচালনা করতে গিয়ে নারীর প্রতি নিছক সহানুভূতির কারণে বা দেশের এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পাওয়ায় খড়ি, লাকড়ি দ্বারা রান্না করতে গিয়ে ধোঁয়ায় চোখ ঝাঁঝরা হয়ে কান্না বের হয়; এজন্য এই শিরোনাম লিখি নাই। এই শিরোনাম লেখার অন্যতম কারণ অসংক্রামক ব্যাধি (নন-কমিউনিকেবল ডিজিজ-এনসিডি) যথা: ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি, মস্তিষ্ক, বিভিন্ন ব্যাথা ইত্যাদির গোড়ায় যা আছে; তা হলো রান্না। সৃষ্টির একমাত্র জীব হিসেবে আমরাই মানুষ মাত্র রান্না করে খাই, যা প্রকৃতির প্রতি অনাস্থা ও অবিশ্বাস। 

বিজ্ঞানীদের মতে, জগতে ৪৮ লক্ষ প্রজাতির স্তন্যপায়ী ও অস্তন্যপায়ী প্রাণি আছে। কোনো প্রাণিই প্রকৃতির খাদ্যকে রান্না করে নিজের স্বাদ-পছন্দের মধ্যে নিয়ে আসে না; প্রকৃতি থেকেই সরাসরি ভক্ষণ করে। এই সমস্ত প্রাণির এনসিডি শ্রেণির কোনো ব্যারাম নাই, তাদের জন্য হাসপাতালও নাই। তাদের প্রজাতি নির্বিশেষে যার যা আয়ুষ্কাল, সে পর্যন্তই বাঁচে। মানুষের আয়ুষ্কাল প্রায় ১০০০ বছর ছিল, সেখান থেকে ১০০ তে নেমে এসেছে; এর মূল কারণ প্রকৃতি থেকে সরে আসা।

এপি গ্রুপের চেয়ারম্যান, সাবেক অর্থমন্ত্রী মরহুম এএফএম ফখরুল ইসলাম মুনশী সাহেবের পরামর্শে তাঁর গর্ভধারিনী মায়ের নামানুসারে ‘ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল’ করার পর শত শত মানুষ, এমনকি আমার পরিবার ও প্রতিষ্ঠান থেকে আমাকে বলেছিল, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রিমিটিভ পলিসিতে আসক্ত কেন হলেন। আমি তাদের কাউকে কাউকে স্বল্প ভাষায় বুঝানোর জন্য বলেছিলাম, অ্যালোপ্যাথিক ঔষধ তৈরির উপাদান (অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট-এপিআই) এর জন্য আমাদের ভুগতে হবে। বিশেষ করে মধ্যম আয়ের দেশ থেকে বের হওয়ার (এলডিসি গ্রাজুয়েশন) ঘোষণা পেলে, আন্তর্জাতিক কপিরাইট আইন আমাদের জন্য প্রযোজ্য হলে মধ্যম থেকে নিম্ন আয়ের মানুষদের অ্যালোপ্যাথিক ঔষধ কেনার সামর্থ থাকবে না। তখন গরিব আরও গরিব হওয়ার গতি বেড়ে যাবে। জাতিসংঘের এসডিজি-এর লক্ষ্যমাত্রা ব্যত্যয় হবে। তাই আয়ুর্বেদ ঔষধের উপাদানে ভরপুর বাংলাদেশের চিকিৎসা আয়ুর্বেদিতে এঙ্গেজ হওয়া উচিত।

খাদ্য ভক্ষণের পর পরিপাকতন্ত্র ‘গাট সিস্টেম’ নামক যন্ত্রের কার্যকারিতায় যা ঘটে তা হচ্ছে, খাদ্য থেকে গ্লুকোজ-ফ্যাট, তা থেকে রক্ত-মাংস, তা থেকে অস্থি, তা থেকে মজ্জা, তা থেকে শুক্র বা হরমোন। এই শুক্রজনিত কারণে অনেকের দাম্পত্য জীবন নষ্ট হয়। তাই শুক্র সবল থাকা উচিত। কৃত্রিম খাদ্য ও শিল্প খাদ্য খেয়ে হজমের গড়বড় হয়ে ক্যালরি, ফ্যাটি লিভার, লিকিগাট, নার্ভাস সিস্টেম ইত্যাদির কার্যকারিতা বিষয়ে পূর্বে লিখেছি। প্রকৃতির দান আলো, বাতাস, পানি যথারীতিতে রেখে প্রকৃতির মাটি থেকে উৎপাদিত খাদ্যকে অপ্রকৃতি করা হয় রান্নার দ্বারা। ফলে যা ঘটে তা দেখেছি গরিবের সংসারে বছরে ১/২ বার উচ্চ মূল্যে ৫-৬ সদস্যের পরিবার ১ কেজি মাংস কিনে এনে গৃহিণীকে রান্না করতে দিয়ে সেই নিরালা মাংসের রান্না যখন বাড়ির কর্তার সামনে সবাইকে ঢেলে পরিবেশন করে, তখন পরিবেশিতরা বলেন, ‘এক কেজি এতো কম কেন?’ গৃহিনী বলেন, “ওমা, রান্না করলে কমে যাবে না!” এক ট্রাক পাথর সম এক ট্রাক ধান গাছের খড় বা ছোবড়ার ওজন কি সমান হবে? সমান হবে না। যেকোনো খাদ্য রান্না করার পর তার আকার কমে যায়, আকৃতির পরিবর্তন হয়। তখন গাট সেলে অর্থাৎ কোলনে থাকা ট্রিলিয়ন, ট্রিলিয়ন অর্গানিজম/প্রাকৃতিক মাইক্রোব তারা ঐ খাদ্যগুলোকে রান্নার ফলে সনাক্ত করতে পারে না, তাই বদহজম হয়, গাট সেলের ভিতরে জমা থাকে, রেক্টামকে সেনসেশন দিয়ে বের হতে পারে না, পচে যায়, দুর্গন্ধ হয়। বায়ু পাস হলে বিছানাসঙ্গীও নাক ধরে উঠে যায়। তৎপর আবার এসে শুয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনি কসানি খেকো, কালো ভুনা খেকোর গ্যাসজনিত কারণে চোখে ঘুম ধরে না, পায়খানার ভাব হয় কিন্তু পায়খানা হয় না। পাশে শুয়ে থাকা স্ত্রীর ঘুম দেখে ঈর্ষা হয়, রাগ লাগে। যে স্ত্রী রান্না করা কসানি, মুখরোচক সবটুকু পাতিল ঢেলে আপনাদের সামনে দিল, সবটুকুই খেয়ে নিলেন; তাই পাতিলের তলায় সামান্য একটু লাজমা (গ্রেভি) যা ছিল তার সঙ্গে কাঁচা শাক-সবজি, মূলা, শসা মিশিয়ে গৃহিণী ক্ষুধা নিবারণ করেছেন, বৈষম্যের শিকার হয়ে প্রকৃতির খানা খেয়েছেন। তাই তিনি ঘুমে বিভোর।

গত ৩০/১০/২০২৬ তারিখে লাভের জন্য নয় জনকল্যাণমূলক সংস্থা টিএমএসএস-এর বিশ্বখ্যাত স্বাস্থ্য সেক্টরের মধ্যে কেন প্রাকৃতিক শিক্ষা ও পুষ্টি শিক্ষা জোরদার নয়, এজন্য শক্তিশালী পুষ্টিবিভাগ ও সারা বাংলাদেশের পুষ্টি কার্যক্রমের নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যে পৃথক পুষ্টি ভবন এবং প্রাথমিকভাবে পুষ্টি শিক্ষা ও অনুশীলনের জন্য জনপ্রিয় বিএনপি সরকারের ২০০১ সালে পরিচালিত জাতীয় পুষ্টি প্রকল্প (ন্যাশনাল নিউট্রিশন প্রজেক্ট-এনএনপি) আদলে জাতীয়ভিত্তিক পুষ্টি প্রকল্প তথা স্বাস্থ্যশিক্ষা পরিচালনার জন্য সদস্য সুরক্ষা তহবিলের অংশবিশেষ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। মানে ০.৬০% সুরক্ষা তহবিল থেকে ০.১০% পুষ্টি কার্যক্রমের জন্য ব্যয় করার নিমিত্তে সরকারি, বেসরকারি রেগুলেটর এবং উন্নয়ন সঙ্গীর অনাপত্তি গ্রহণেরও তাগিদ দেওয়া হয়েছে। এই পুষ্টি ভবনের সঙ্গে একটি আগুনবিহীন রান্নাঘর, আরেকটি তৈলবিহীন রান্নাঘর থেকে খাদ্য প্রস্তুত করে পুষ্টি আপা, পুষ্টি ভ্রাতা এবং ঊর্ধ্বতনগণকে টিওটি প্রশিক্ষণের নাস্তা বিতরণ হবে।
রোগ প্রতিরোধ বাহিনী তথা ইমিউনিটি শক্তিশালী থাকলে হামে হাজার শিশুর মৃত্যু এবং বিশ্বব্যাপী করোনা পেন্ডামিকের ফলে ৬ কোটি মানুষের মৃত্যু ঘটত না, জীবিতদের কো-মরবিডিটি বাড়ত না। তাই সরকার এবং সচেতনগণের উচিত রোগ সারানো অপেক্ষা রোগের জন্ম রোধের নিমিত্তে ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিওর’ তত্ত্বকে বাস্তবে রূপ দেওয়ার নিমিত্তে উজার মনে অর্থায়ন করা।

প্রত্যেক মানুষের দেহ নামক জটিল যন্ত্রের খাদ্য নামক জ্বালানির যথাযথ ব্যবহার দ্বারা দেহের মধ্যে যেকোনো বিকলতা ও জীবানুকে প্রতিহত করার সৈন্যবাহিনীর নাম রোগ প্রতিরোধ বাহিনী (ইমিউনিটি পাওয়ার)। এই বাহিনী, এই পাওয়ার, এই শক্তির জন্ম হয় খাদ্য থেকে, মূলত প্রাকৃতিক খাদ্য থেকে। রান্নার ফলে পরিমাণ কমে গিয়ে গাট সিস্টেমের মধ্যে থাকা জারক বাহিনীকে অসমর্থ ও অচেনা রাখলে ঘ্রেলিন জাতীয় হরমোন সৃষ্টি হবে, যে হরমোন নার্ভাস সিস্টেম দ্বারা ব্রেনকে বারংবার খাদ্যি-খানা খাওয়ার চাহিদা দিয়ে আমাদেরকে অস্থির করে ফেলবে। তাই আমরা কেউ কেউ বলে থাকি শরীরের ওজন কমানোর জন্য খানা কম খেতে চাই, কিন্তু মাথা ঘোরে। এর মূল কারণ- রান্না মানেই কান্না।

 লেখক : অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস) চেয়ারম্যান, টিএমএসএস মেডিকেল কলেজ, রফাতুল্লাহ্ কমিউনিটি ও সুপার স্পেশালাইজড হাসপাতাল।
 এবং  নির্বাহী পরিচালক, টিএমএসএস।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191308