রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাসির উদ্দিন (৫০), মো. রাজু (৪৮), বেলাল আহমেদ (৬০), রবিউল ইসলাম মুন্না (২৩), আনোয়ারুল হক (৬৮) এবং মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191295