বগুড়ায় কাজীদের মানবন্ধন ও স্মারকলিপি পেশ

বগুড়ায় কাজীদের মানবন্ধন ও স্মারকলিপি পেশ

শহর প্রতিনিধি : বগুড়ায় নিকাহ্ রেজিস্ট্রারদের লাইসেন্সভুক্ত এলাকায় বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনে আলেম-উলামাদের নিয়োগের প্রচলিত পদ্ধতি বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় কাজীরা। বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বগুড়া ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতি এবং মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠন দুটির সভাপতি কাজী মাওলানা আবু বক্কর সিদ্দিক ও মুহাম্মদ মনজুরুল হক বক্তব্যে জানান, দেশে প্রায় ৮ হাজার কাজী মুসলিম আইন অনুযায়ী পারিবারিক ও বৈবাহিক সমস্যার সমাধান ও নিবন্ধন কাজ পরিচালনা করছেন।

প্রস্তাবিত নতুন বিধিমালা তাদের স্বার্থ ক্ষুণ্ন করবে। যেকোনো আইন সংশোধনে সব পক্ষ ও বিশেষজ্ঞদের মতামতের আহ্বান জানান তারা। স্মারকলিপিতে বিদ্যমান কাজীদের অবসর অবধি এলাকা অপরিবর্তিত রাখা এবং শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া।

ফি ১০ থেকে ৩০ গুণ বৃদ্ধির প্রস্তাব বাতিল, কাজী পদে সাধারণ স্নাতক ডিগ্রিধারীদের নিয়োগের সিদ্ধান্ত রদ করা, যোগ্যতা সাপেক্ষে কাজীদের অবসর বা মৃত্যুর পর সন্তানকে অগ্রাধিকার প্রদান ও ১৯৭৫ সালের বিধিমালা পুনঃপ্রণয়ন করার দাবি জানান হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191271