বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে নব-নির্মিত ভবনটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: মুক্তার হোসেন খান, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: ছেলিম উদ্দিন প্রামাণিক, বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাইফুজ্জামান, বীরকেদার ইউ’পি সদস্য জবিবুর রহমান জবু প্রমুখ।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল গালিব। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের একতলা বিশিষ্টএ ভবনটি নির্মাণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191254