লক্ষীপুরে বিএনপির ৩১ নেতাকর্মীর পদত্যাগপত্র জমা
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৩১ জন নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করতে আবেদন করেছেন।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করতে চাওয়া নেতারা চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন দায়িত্বে আছেন। পদত্যাগীদের মধ্যে নির্বাচিত সভাপতিও আছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৩১ নেতা। তবে, পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর দিলেও জমা দিতে এসেছেন ১০ জন।
পদত্যাগ করতে চাওয়া নেতারা হলেন— চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহ-সভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহ-সম্পাদক মো. হেলাল, সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো.ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো. ইব্রাহিম ও তছলিম মিঝি। তারা চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির নেতা।
জাকির হোসেন সুমন বলেছেন, বিধবা ভাতা দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নিয়েছেন জাবেদ হোসেন। সে জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারী কেলেঙ্কারির ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়। তার কারণে দলের বদনাম হয়েছে। তার অব্যহতি প্রত্যাহার করায় আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।
লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেছেন, “আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্রটি এমনিতে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানানো হবে।”
পরকীয়া প্রেম করে এক বিবাহিত নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় চর রুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা কমিটি। বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191230