সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন মামলায় চারজনসহ আটক ৫

সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন মামলায় চারজনসহ আটক ৫

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন মামলায় ৪জন ও ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোক্তারুজ্জামানের নির্দেশক্রমে থানা পুলিশ আসামিদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- থানার দৌলতপুর গ্রামের মাদক কারবারি আশরাফ আলী, ডাকাতি মামলার আসামি তেঁয়াশিয়া গ্রামের পরিমল সরকার, ওয়ারেন্টেভুক্ত আসামি সুবর্ণসাড়া গ্রামের আসলাম ও আলমগীর এবং মাইঝাইলের বাদশা মিয়া। আজ রোববার (১৫ নভেম্বর) আটককৃতদেরকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191152