বগুড়ার শাজাহানপুরে আ’ লীগ নেতা গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রশিদ (৬০)কে গতকাল শনিবার গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে এবং গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191149