নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মডেল জামে মসজিদের খাদেম নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় আলহাজ আব্দুর রশিদ(৬৫) নামে বনপাড়া মডেল জামে মসজিদের খাদেম নিহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ বনপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191141