বগুড়ার শেরপুরে ইয়াবাসহ শাফিন নামের মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ শাফিন নামের মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাফিনুর রহমান ওরফে শাফিন নামের এক মাদক কারকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাফিন উপজেলার রামনগর মধ্যপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশের সার্ভিস লেন থেকে শাফিনুর রহমান ওরফে শাফিনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে মাদকসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত শাফিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191134