বগুড়ার শিবগঞ্জে খুনসহ ডাকাতি মামলার আসামি শফিকুলের জামিন নামঞ্জুর

বগুড়ার শিবগঞ্জে খুনসহ ডাকাতি মামলার আসামি শফিকুলের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : শিবগঞ্জে রাইস মিলের মধ্যে মোহাম্মদ আলী সরকারকে খুনসহ ডাকাতি মামলায় গ্রেফতারকৃত আসামি শফিকুল ইসলামের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। শফিকুল শিবগঞ্জ উপজেলার পুটখুরের আব্দুর রশিদের ছেলে। আজ রোববার (১৫ নভেম্বর) বগুড়ার বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনিগ্রামের মৃত কছির উদ্দিনের মোহাম্ম্দ আলী সরকার (৬৫) বাড়ির অদূরে ফুলতলি ঈদগাহসংলগ্ন তাদের রাইস মিলে পাহারা দেওয়ার জন্য গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে খাবর খেয়ে বাড়ি থেকে মিলে যান।

রাতে ডাকাতেরা ওই মিলের পাশে ৩টি বৈদুতিক ট্রান্সফরমার খুলে তামার তার বের করে এবং ওই মিলে প্রবেশ করে সুতলি দিয়ে বেঁধে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে মোহাম্মদ আলী সরকারকে হত্যা করে। এ ব্যাপারে নিহত মোহাম্মদ আলী সরকারের ছেলে মতিয়ার রহমান সরকার বাদি হয়ে শিবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. বিনয় কুমার ঘোষ রজত ও এড. রুবেল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191119