টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল (২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে তার ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন। ইউনুস কৃষিকাজ করতেন। তিনি প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191110