রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর লালবাগে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালবাগের একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191023