নেপালের পরিবেশমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

নেপালের পরিবেশমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও নেপাল।

সম্প্রতি নেপালের পরিবেশমন্ত্রী গীতা চৌধুরীর (Geeta Chowdhry) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

শনিবার (১৪ নভেম্বর)  শামা ওবায়েদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে জানা যায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, অভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনে দুই দেশের এই অংশীদারিত্ব আরও জোরদার হবে।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190999