বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার- ২
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলরসহ দু’জনকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম (৫২) কে তার নিজ বাড়ি পৌর এলাকার পলিপাড়া ও একই রাতে মোকামতলার মালাহার গ্রামের শাহজাহান আলী প্রামানিকের ছেলে ছাত্রলীগ কর্মী শেকুল প্রামানিক (২৭) কে গ্রেফতার করেছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190988