পথচলার রজত জয়ন্তী’তে বিশেষ সম্মাননায় চয়নিকা চৌধুরী

পথচলার রজত জয়ন্তী’তে বিশেষ সম্মাননায় চয়নিকা চৌধুরী

অভি মঈনুদ্দীন ঃ নির্মাণ ক্যারিয়ারে একটা সুন্দরতম সময়ের মধ্যদিয়ে জীবন পার করছেন দেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নির্মাণ ক্যারিয়রের পথচলার রজত জয়ন্তী সময়কাল পার করছেন। যে কারণে এরইমধ্যে তিনি তার এই পথচলার সময়টাকে দর্শকের কাছে আরো উপভোগ্য করে তুলতে তিনি বেশকিছু ভালো ভালো গল্পের নাটক নির্মাণ করে দর্শককে উপহার দিয়েছেন। আবার তার চলার পথকে স্বাগত জানিয়ে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি। যে কারণে চয়নিকা চৌধুরী ভীষণ উচ্ছ্বসিত।

চয়নিকা চৌধুরী জানান তার ২৫ বছরের এই পথচলায় তিনি ৪৭৫টি একক নাটক ও ১৮টি ধারাবাহিকব নাটক নির্মাণ করেছেন। নায়ক রাজ রাজ্জাক, নায়ক আলমগীর থেকে শুরু করে আবুল হায়অত, আফজাল হোসেন’সহ বহু গুনী শিল্পী তার পরিচালনায় নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের আর এমন কোনো নির্মাতা নেই যে যার নাটকে এতো সংখ্যাক গুনী শিল্পী থেকে শুরু করে উঠতি অভিনয় শিল্পী অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরী নবাগত শিল্পীর মধ্যে আশার আলো জাগিয়ে তাকে আগামীর পথ গড়ে তুলে দিয়েছেন। এখনো তিনি তাই করছেন। নতুনদের কাছে এক স্বপ্নের নাম চয়নিকা চৌধুরী। বাংলাদেশের নাটকে এখনো অপ্রতিদ্বন্দ্বীয় জনপ্রিয় অভিনেতা অপূর্ব। অপূর্বও বিভিন্ন অনুষ্ঠানে তার আজকের অবস্থানের নেপথ্যে চয়নিকা চৌধুরীর অবদানের কথা অনায়াসে স্বীকার করেন।

শুধু অপূর্ব’ই নন মাহফুজ আহমেদ’সহ আরো অনেক শিল্পী এমন কথা বেশ গর্ব নিয়েই স্বাকীার করেন। চয়নিকা চৌধুরী বাংলাদেশের নাট্যাঙ্গনের গর্ব। তাকে সিজেএফবি সম্মাননায় ভূষিত করা প্রসঙ্গে তিনি বলেন,‘ আজকের এই অবস্থানে আসাটা সহজ ছিলো না। পথ চলাটা অনেক কঠিন ছিলো। কঠিন এই সময়টাতে নানান সময়ে নানান কারণে নিজেকে লুকিয়ে লুকিয়ে অনেক কেঁদেছিও, যে কান্না কেউ দেখেনি। শুধু ঈশ্বর দেখেছেন। ঈশ্বর আমায় অনেক ভালোবাসেন বলে তিনি আমাকে অনেক সম্মানও দিয়েছেন। যে সম্মান আমি অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে অর্জন করেছি। পেয়েছি এই দেশের কোটি কোটি নাটকটেপ্রেমী মানুষের ভালোবাসা। এই ভালোবাসার কোনোই তুলনা হয়না। ‌আমার নাটক নির্মাণের চলার পথে বাধা-বিপত্তি এসেছে বহুবার, তবু কাঙ্খিত লক্ষ থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছি। আর এভাবেই পেয়েছি সাফল্যের দেখা, অভিজ্ঞতা হয়েছে ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। এই অর্জনে সিজেএফবি আমাকে যে সম্মাননা জানাচ্ছে, তাতে আমি গর্বিত। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190975