আবুল খায়ের গ্রুপে প্রাইম অফিসার (পিও) পদে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

আবুল খায়ের গ্রুপে প্রাইম অফিসার (পিও) পদে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

আবুল খায়ের গ্রুপ ‘প্রাইম অফিসার (পিও)’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ
পদের নাম প্রাইম অফিসার (পিও)
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা ১৫,০০০ থেকে ২২,০০০ টাকা
বয়সসীমা ২২-৩৫ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবুল খায়ের গ্রুপ।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190951