নান্দাইলে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহায়তা হিসেবে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে ঢেউটিন পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁরা স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190947