বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাট ব্যবসায়িক সমিতির নির্বাচনে সভাপতি মিঠু, সম্পাদক রাব্বি
বগুড়ার শাজাহানপুর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া ঘাট দোকান ব্যবসায়িক মালিক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মাহমুদুল হাসান মিঠু, সিনিয়র সহ-সভাপতি পদে মো. মুঞ্জিল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে রাব্বি হাসান মণ্ডল নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে ফুটবল প্রতীকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান মিঠু। তাঁর প্রতিদ্বন্দ্বী শাপলা ফুল প্রতীকের মোহাম্মদ মাসুদ করিম পেয়েছেন ২০ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে হরিণ প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মুঞ্জিল মিয়া। এ পদে ছাতা প্রতীকের এম এম হাসনাত পেয়েছেন ৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাব্বি হাসান মণ্ডল। তাঁর প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মো. মোখলেছুর রহমান পেয়েছেন ৮ ভোট। এ পদে ৪টি ভোট বাতিল হয়েছে।
এদিকে, নির্বাচনে মোট ছয়টি পদের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন। তাঁরা হলেন—কোষাধ্যক্ষ পদে অমল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক পদে মো. আমিনুর ইসলাম সোহাগ এবং দপ্তর সম্পাদক পদে অজয় চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ আবতাব হোসেন বকুল। নির্বাচন পরিচালক ছিলেন এস এম মিনহাজুল ইসলাম মুন্না। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মুহাম্মাদ এনামুল। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সবুজ আকন্দ ও মো. তারেক রহমান। এ ছাড়া পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন মো. আবু তালেব শাহ্ ও মো. আব্দুর রাজ্জাক।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমিতির সদ্য সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালক এস এম মিনহাজুল ইসলাম মুন্না। তিনি তাঁর পক্ষ থেকে নতুন কমিটির সব নির্বাচিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান।
সমিতির মোট ৬৫ জন ভোটার এ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190942