হরমুজে সুপারট্যাংকারসহ চার জাহাজে আগুন

হরমুজে সুপারট্যাংকারসহ চার জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে গত কয়েক ঘণ্টায় মাইনের আঘাতে অন্তত চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে সুপারট্যাংকারও রয়েছে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে দেশটির অনুমতি নিতে হবে। ইরানের সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম বা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে আঘাতপ্রাপ্ত জাহাজগুলোর একটি ছিল সুপারট্যাংকার।

এর আগে চলতি সপ্তাহে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নেওয়ার পরই কেবল প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে। ইরানের এসব দাবির সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) দাবিগুলোরও ব্যাপক মিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190930