নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190900