এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার (১৩ নভেম্বর) চালানো এ হামলার তথ্য জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। হামলাটিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে সরকার।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে হামলার বিষয়টি জানানোর আগেই এডেন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে।
সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেন, এ হামলা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে এবং উত্তেজনা বাড়িয়েছে। হামলার উৎসস্থলে পাল্টা আঘাতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190894