হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন (চালকবিহীন সামরিক আকাশযান) ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।
ইরনার প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমানা এবং স্বার্থ সুরক্ষা ও রক্ষায় ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
এদিকে, ভূপাতিত ড্রোনটির কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। অসমর্থিত ওই ছবিগুলোতে কোনো সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190833