মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অটোরিকশা থেকে নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবব্রত।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190797