মগবাজারে ১৮ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মগবাজারে ১৮ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার এলাকায় রিফাত আবদুল্লাহ (১৮) নামের এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত আবদুল্লাহ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্দকপুর গ্রামের প্রয়াত নুরুন্নবী সোহেলের ছেলে। পরিবারের সঙ্গে মগবাজারের আমবাগান এলাকার একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন তিনি।

নিহত রিফাতের মা পারভিন আক্তার জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে রিফাত মোবাইল ফোনে তিনি কোথায়, আসতে কতক্ষণ লাগবে জানতে চায়। তখন তিনি ব্যাংকে আছে বলে জানান এবং সেখান থেকে আধা ঘণ্টার মধ্যে বাসায় ফিরবেন বলে ছেলেকে জানিয়েছিলেন। এর আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পর বাসায় ফিরে তিনি ছেলের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। পরে ছেলের রুমে গিয়ে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190783