পদ্মায় ২৩ কেজির কাতল, বিক্রি হলো ৫৫ হাজার ২০০ টাকায়

পদ্মায় ২৩ কেজির কাতল, বিক্রি হলো ৫৫ হাজার ২০০ টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নং ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভোরে জেলে লুৎফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কেনা হয়। 

তিনি আরও জানান, পরে কেজিতে কিছু লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190758