নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন- জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার মো. সাগর ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূঁইয়া। পুলিশের ভাষ্য, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জামপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন- পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার ও মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। আসাদ সরকার আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং রাজিব আওয়ামী যুবলীগের মোগরাপাড়া ইউনিয়নের সহ-সভাপতি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190753