সরানো হচ্ছে এনভিডিয়ার প্রধান নির্বাহীকে 

সরানো হচ্ছে এনভিডিয়ার প্রধান নির্বাহীকে 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে পত্রিকাটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠক হতে পারে। সেখানে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এমন পাঁচজনের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি।

স্ত্রীর সঙ্গে বিশ্বস্ততা বজায় রাখতে পারেননি বলে হুয়াং স্বীকার করার কয়েক দিন পর এসব প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। সূত্র: আনাদোলু এজেন্সি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190739