সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

মালয়েশিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসার অংশ হিসেবে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

এদিকে তার দ্রুত সুস্থতা কামনায় নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন। দেশবাসীর এই ভালোবাসা ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি এই সংকটময় সময়ে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহমর্মিতার জন্য ধন্যবাদ জানিয়ে লুৎফুজ্জামান বাবরের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190701