চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে ২টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার হয়েছে।
র্যাব জানায়, আজ বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডের শেখটোলা মোড় এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। এসময় ওই মোড়ে একটি বটগাছের গোড়ায় রাখা ২টি ককটেল উদ্ধার করা হয়।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির জন্য ককটেল সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে এবং জব্দ ককটেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190669