ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার ৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক দু’টি অভিযানে ছয় কেজি গাঁজা, ৬৩টি ইয়াবা ও ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এক বাসযাত্রী এবং একই পরিবারের তিন তরুণসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার খোচাবাড়ী বাজার এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।

এসময় মো. জিলানী মিয়া (৩০) নামের এক যাত্রীর ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।অন্যদিকে, একই রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে শোয়েব শাহ (২৪), তার ভাই শ্রাবণ শাহ (১৯) ও আলিফ শাহ (১৮) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৬৩টি ইয়াবা ও ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক দু’টি ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার চারজনকে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190661