কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাসুদ পোদ্দারের ছেলে ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন(২২) এবং পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে একই ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্ত(৩০)।

জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190583